> For the complete documentation index, see [llms.txt](https://mominur.gitbook.io/mominur-notes/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://mominur.gitbook.io/mominur-notes/system-design/design-patterns/strategy-design-pattern.md).

# Strategy Design Pattern

যদি আপনার প্রজেক্টে **একই কাজের জন্য একাধিক অপশন থাকে** এবং আপনি চান নির্দিষ্ট পরিস্থিতিতে বিভিন্ন অপশন ব্যবহার করতে, তাহলে Strategy Pattern ব্যবহার করা উচিত।

উদাহরণস্বরূপ:

1. **Database Selection:**
* আজ MySQL ব্যবহার করছেন, কিন্তু ভবিষ্যতে PostgreSQL, Oracle, বা MongoDB ব্যবহার করতে হতে পারে।
* যদি একাধিক ডাটাবেজ Support  করাতে চান, তাহলে Strategy Pattern ব্যবহার করে ডাটাবেজের অপশনগুলো আলাদা ক্লাসে রাখতে পারবেন।
2. **Authentication System:**
* আপনার অ্যাপে OAuth, JWT, বা API Key authentication ব্যবহার করা লাগতে পারে।
* যদি চাই যে ভবিষ্যতে নতুন authentication method সহজে যোগ করতে পারি, তাহলে Strategy Pattern উপযোগী হবে।
3. **Caching Mechanism:**
* Redis, Memcached বা Local File System-এর মাধ্যমে caching করা যেতে পারে।
* নির্দিষ্ট কন্ডিশনের ভিত্তিতে কোন ক্যাশিং ব্যবহার করা হবে, তা নির্ধারণ করতে Strategy Pattern সহায়ক।
4. **Payment Gateway Integration:**
* Stripe, PayPal, Google Pay ইত্যাদি পেমেন্ট অপশন ব্যবহার করা হতে পারে।
* আপনি চাইলে Strategy Pattern ব্যবহার করে runtime-এ পেমেন্ট গেটওয়ে পরিবর্তন করতে পারেন।
5. **Sorting Algorithms:**
* যদি অ্যাপে একাধিক Sorting Algorithm (Bubble Sort, Quick Sort, Merge Sort) প্রয়োজন হয় এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট অ্যালগরিদম প্রয়োগ করতে হয়, তাহলে Strategy Pattern ব্যবহার করা ভালো হবে।

### **কেন ব্যবহার করবেন?**

1. **Flexible & Extensible:** নতুন স্ট্র্যাটেজি সহজেই যোগ করা যায়।
2. **Code Reusability:** একবার ইমপ্লিমেন্ট করলে বারবার ব্যবহার করা যায়।
3. **Runtime Decision Making:** প্রয়োজন অনুযায়ী আলাদা স্ট্র্যাটেজি ব্যবহার করা যায়।
4. **Better Code Maintainability:** বিভিন্ন লজিক আলাদা রাখা যায়, কোড পড়তে ও পরিবর্তন করতে সহজ হয়।

যেখানে একই কাজের জন্য একাধিক অপশন থাকে**,** এবং অপশন পরিবর্তনযোগ্য রাখা প্রয়োজন, সেখানে **Strategy Pattern** ব্যবহার করা বেস্ট!

### Example

John একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি XYZ নামে একটি ই-কমার্স কোম্পানিতে কাজ করেন। শুরুতে XYZ-এ শুধুমাত্র PayPal পেমেন্ট ছিল, এবং সবকিছু বেশ ভালোই চলছিল। তার কোড ছিল খুবই সাধারণ:

{% code lineNumbers="true" %}

```php
class PaymentProcessor {
public function pay($amount, $method) {
if ($method == "paypal") {
echo "Processing payment of $$amount using PayPal.";

{% endcode %}

কিন্তু সমস্যা শুরু হলো, যখন কোম্পানি নতুন **Credit Card** এবং **Bank Transfer** পেমেন্ট যোগ করল।

{% code lineNumbers="true" %}

```php
class PaymentProcessor {
public function pay($amount, $method) {
if ($method == "paypal") {
echo "Processing payment of $$amount using PayPal.";
} elseif ($method == "credit_card") {
echo "Processing payment of $$amount using Credit Card.";
} elseif ($method == "bank_transfer") {
echo "Processing payment of $$amount using Bank Transfer.";

{% endcode %}

#### **এখন সমস্যা কী?**

❌ অনেক বেশি if-else চেকিং – প্রতিবার নতুন পেমেন্ট মেথড যোগ করলে কোড পরিবর্তন করতে হচ্ছে।\
❌ ভবিষ্যতে Maintenance কঠিন হবে – ৫-৬ টা পেমেন্ট মেথড হলে কোড গুলিয়ে যাবে!\
❌ Open/Closed Principle ভঙ্গ হচ্ছে – নতুন কিছু যোগ করতে গেলে পুরনো কোড পরিবর্তন করতে হচ্ছে।

একদিন **CTO** John-কে ডেকে বললেন:

> **CTO:** আমরা Cryptocurrency পেমেন্ট যোগ করতে চাই, এবং ভবিষ্যতে আরো নতুন পেমেন্ট মেথড আসবে। এটা কিভাবে সহজে হ্যান্ডেল করব?

> **John:** আমরা **Strategy Pattern** ব্যবহার করতে পারি! প্রতিটি পেমেন্ট মেথড আলাদা **Strategy Class** হবে, এবং আমরা Runtime-এ পেমেন্ট মেথড পরিবর্তন করতে পারব।"

> **CTO:** দারুণ! তাহলে কাজ শুরু করো।

### Strategy Pattern ইমপ্লিমেন্টেশন For Payment

#### **Step 1:** Payment Strategy Interface **তৈরি করা**

প্রতিটি পেমেন্ট মেথড এই ইন্টারফেস অনুসরণ করবে।

{% code lineNumbers="true" %}

```php
interface PaymentStrategy {
public function pay($amount);

{% endcode %}

#### Step 2: আলাদা আলাদা Payment Strategy তৈরি করা

**PayPal Payment Class**

{% code lineNumbers="true" %}

```php
class PayPalPayment implements PaymentStrategy {
public function pay($amount) {
echo "Processing $$amount using PayPal.";

{% endcode %}

**Credit Card Payment Class**

{% code lineNumbers="true" %}

```php
class CreditCardPayment implements PaymentStrategy {
public function pay($amount) {
echo "Processing $$amount using Credit Card.";

{% endcode %}

**Bank Transfer Payment Class**

{% code lineNumbers="true" %}

```php
class BankTransferPayment implements PaymentStrategy {
public function pay($amount) {
echo "Processing $$amount using Bank Transfer.";

{% endcode %}

#### Step 3: [Context Class](#user-content-fn-1)[^1] তৈরি করা

{% code lineNumbers="true" %}

```php
class PaymentContext {
private PaymentStrategy $strategy;

public function setPaymentStrategy(PaymentStrategy $strategy) {
$this->strategy = $strategy;

public function payAmount($amount) {
$this->strategy->pay($amount);

{% endcode %}

#### Step 4: Client Code (Dynamic Payment Selection)

{% code lineNumbers="true" %}

```php
$context = new PaymentContext();

// PayPal দিয়ে পেমেন্ট করা
$context->setPaymentStrategy(new PayPalPayment());
$context->payAmount(100);

// Credit Card দিয়ে পেমেন্ট করা
$context->setPaymentStrategy(new CreditCardPayment());
$context->payAmount(200);

// Bank Transfer দিয়ে পেমেন্ট করা
$context->setPaymentStrategy(new BankTransferPayment());
$context->payAmount(300);

{% endcode %}

### Strategy Pattern-এর লাভ কী?

✅ **Dynamic Payment Switching** – পেমেন্ট অপশন সহজেই বদলানো যায়।\
✅ **No More If-Else Mess!** – বিশাল if-else structure এড়ানো যায়।\
✅ **Easy to Extend** – নতুন পেমেন্ট মেথড যোগ করতে চাইলে আলাদা **Strategy Class** লিখলেই হবে!\
✅ **Better Code Maintenance** – পেমেন্ট লজিক আর মেইন কোডের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই।

XYZ এখন **PayPal, Credit Card, Bank Transfer** সবকিছুই সাপোর্ট করে, এবং ভবিষ্যতে আরও নতুন পেমেন্ট মেথড খুব সহজে যোগ করা যাবে।

**CTO John-কে ডেকে বললেন:**

> তুমি **Strategy Pattern** ব্যবহার করে আমাদের Payment System-কে **Flexible এবং Maintainable** করেছো। গ্রেট জব!

John হাসল। ভালো **Design Pattern** মানেই সহজ **Scalability এবং Maintenance**!

### Where Laravel , Django and most framework Uses the Strategy Pattern

Feature

Strategy Implemented

Database

Dynamically choose database (MySQL, PostgreSQL, SQLite, Oracle)

Authentication

Supports multiple authentication mechanisms (session, jwt, api)

Caching

Supports various cache backends (file-based, database, redis, memcached)

Queue

Supports different queue systems (database, redis, sqs)

Logging

Supports different logging channels (single, daily, slack)

Storage

Supports multiple file storage backends (LocalStorage, S3, Google Cloud Storage).

[^1]: * এটি হলো **main class**, যেটি **client (user code)** এর সাথে যোগাযোগ করে।
* Context নিজে অ্যালগরিদম জানে না, বরং একটি **strategy/state object ধরে রাখে**।
* Context সেই object কে ব্যবহার করে কাজ করায়।