> For the complete documentation index, see [llms.txt](https://mominur.gitbook.io/mominur-notes/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://mominur.gitbook.io/mominur-notes/random-topics/sql/sql-query-execution-order.md).

# SQL Query Execution Order

আমরা যখন একটি SQL Query লিখি, তখন সাধারণত SELECT দিয়ে শুরু করি। কিন্তু আপনি কি জানেন, ডাটাবেস ইঞ্জিন আসলে এই SELECT থেকে শুরু করে না?&#x20;

SQL-এর দুনিয়া অনেকটাই সিনেমার মতো—দেখা যায় কিছু একটা, আর আসলে কাজ চলে অন্য জায়গায়। এই **ভিতরের(Internal)** কাজ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি একজন ডেটাবেস ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট বা ব্যাকএন্ড ডেভেলপার হয়ে থাকেন।

এই লেখায় আমরা জানব কীভাবে SQL একটি Query কে বাস্তবায়ন করে ধাপে ধাপে—একটি নির্দিষ্ট ও লজিক্যাল অর্ডারে। এটা শুধু জানলেই হবে না, বুঝতে পারলেই আপনি লিখতে পারবেন আরও কার্যকর, পারফরমেন্স-ফ্রেন্ডলি এবং ভুলবিহীন SQL।

***

### SQL Query Execution Order – ধাপে ধাপে বিশ্লেষণ

SQL Query-এর প্রতিটি অংশ যেমন SELECT, FROM, WHERE, ইত্যাদি একসাথে কাজ করে না। এর একটি নির্দিষ্ট execution order আছে। নিচে আমরা ৮টি ধাপে সেই execution order তুলে ধরেছি:

***

#### 1. **FROM**

প্রথমেই ডাটাবেস নির্ধারণ করে কোন table বা source থেকে ডেটা আসবে। এটি JOIN, subqueries বা aliases নির্ধারণ করে।

**উদাহরণ:**

```sql
SELECT * FROM customers;
```

***

#### 2. **WHERE**

এই ধাপে ডেটাগুলো ফিল্টার করা হয় কোনো শর্ত অনুযায়ী। শুধুমাত্র যেগুলো শর্ত পূরণ করে, সেগুলো পরবর্তী ধাপে যায়।

**উদাহরণ:**

```sql
WHERE country = 'Bangladesh';
```

***

#### 3. **GROUP BY**

এটি ডেটাকে নির্দিষ্ট কলামের উপর ভিত্তি করে গ্রুপ করে দেয়। সাধারণত aggregate functions (SUM, COUNT, AVG ইত্যাদি) ব্যবহারে প্রয়োজন হয়।

**উদাহরণ:**

```sql
GROUP BY department;
```

***

#### 4. **HAVING**

GROUP BY করার পর যদি শর্ত দিতে হয়, সেটা HAVING দিয়ে করতে হয়। WHERE কাজ করে individual row-তে, কিন্তু HAVING কাজ করে গ্রুপের উপর।

**উদাহরণ:**

```sql
HAVING COUNT(employee_id) > 5;
```

***

#### 5. **SELECT**

এখন আসল কাজ—কোন কোন column দেখাতে চান, সেটা নির্ধারণ করা হয় SELECT দিয়ে। Expressions, calculations, বা alias ব্যবহার করা হয় এখানে।

**উদাহরণ:**

```sql
SELECT name, salary * 12 AS yearly_salary;
```

***

#### 6. **DISTINCT**

এই ধাপে ডুপ্লিকেট ভ্যালু সরানো হয়। SELECT এর সাথে কাজ করে, কিন্তু কার্যকর হয় SELECT এর পরে।

**উদাহরণ:**

```sql
SELECT DISTINCT department;
```

***

#### 7. **ORDER BY**

এটি রেজাল্ট sort করে ascending বা descending অর্ডারে। এটি SELECT এর পরে কাজ করে, কিন্তু আমাদের কোডে থাকে নিচে।

**উদাহরণ:**

```sql
ORDER BY salary DESC;
```

***

#### 8. **LIMIT / OFFSET**

সবশেষে নির্ধারণ করা হয় কতগুলো রেকর্ড দেখা হবে (LIMIT) এবং কোন পজিশন থেকে শুরু হবে (OFFSET)।\
Pagination বা preview এর জন্য দরকারি।

**উদাহরণ:**

```sql
LIMIT 10 OFFSET 20;
```

***

### কেন এই Order জানা জরুরি?

* **Performance Optimization**: Knowing the correct execution order allows you to filter unnecessary data early, reducing the workload on the database and significantly improving query performance.
* **Easier Debugging**: Understanding when to use `WHERE` versus `HAVING` helps prevent logical errors and ensures your queries return accurate results.
* **Structured Thinking**: A clear grasp of execution flow enables you to write queries in a more logical and organized manner, leading to cleaner code and a sharper thought process.

***

SQL শেখা মানে শুধু Syntax মুখস্থ করা নয়। এর execution flow বোঝা মানে আপনি বুঝে বুঝে Query লিখছেন, blind copy-paste করছেন না। আর এই স্কিলই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে।
